বান্দরবান | ০৯:২৭ পিএম, ২০২২-১১-০৯
বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (৯ নভেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে ও ফিটা কেটে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
দিনব্যাপী শুরু হওয়া এই মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী দপ্তরের ২৫টি স্টল অংশ নিয়েছে। এসময় অতিথিরা জেলা সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারী বেসরকারী দপ্তরের স্টল পরিদর্শন করেন। পরে সদর উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
এসময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরোজ, উপজেলা ভাইস চেয়ারম্যান রাজু মং মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান য়ইসা প্রু মারমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর ছাত্র-ছাত্রী এবং শিক্ষকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি বক্তব্যে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বর্তমান সরকার ডিজিটাল সেবার উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই সরকারের আমলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারী দপ্তরে ডিজিটাল সেবা নিশ্চিতে সরকার বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে আর তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের থানচি উপজেলার বলীপাড়া বাজারে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) ভ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলায় এক কিশোরীকে প্রায় চার মাস ধরে জিম্মি রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রহরী কনক কুমার চাকমাকে হত্যাচেষ্টার অভিযোগ উ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে মাদক কারবারি ও সেবনকারীসহ ১৮ জনকে গ্রেপ্তার ক...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির রাজস্থলী উপজেলায় তামাক চাষের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং কৃষকদের বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited