নিজস্ব প্রতিবেদক | ০৮:৪৬ এএম, ২০২২-১১-১১
তুফান চাকমা,নানিয়ারচর
রাঙামাটির নানিয়ারচরে জুম্ম জাতীর অগ্রদূত মানবেন্দ্র নারায়ন লারমার ৩৯'তম মৃত্যুবার্ষিকী ও জুম্ম জাতীয় শোক দিবস উপলক্ষে স্বরনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) নানিয়ারচর থানা শাখা কর্তৃক এ'স্বরন সভার আয়োজন করা হয়।
রাঙামাটির নানিয়ারচর উপজেলা পরিষদ সংলগ্ন মানবেন্দ্র লারমার প্রতিকৃতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুষ্পস্তবক অর্পন করেন, রাঙামাটি জেলা জনসংহতি সমিতি (এমএন লারমা)'র সহ-সভাপতি ও নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এসময় রাঙামাটি জেলা পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক এলটন চাকমার সঞ্চালনায় ও সুশিল সমাজের কার্বারী প্রহলাদ চাকমার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর সদর ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পি চাকমা।
এছাড়াও জনসংহতি সমিতির সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক রুপম দেওয়ান, অর্থ পরিচালক জ্ঞান জ্যোতি চাকমা, রাঙামাটি সদর ইউনিট কমিটির অর্থ পরিচালক অবিরাম চাকমা, মহালছড়ি থানা শাখা যুব সমিতির সভাপতি রতন চাকমা, ইউপিডিএফ গণতান্ত্রিক ইউনিট পরিচালক জ্ঞান চাকমাসহ জেলা ও থানা অর্থ কমিটি, নানিয়ারচর মহিলা সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদ ও নানিয়ারচর ইউপিডিএফ (গণতান্ত্রিক) কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রগতি চাকমা বলেন, এমএন লারমার আদর্শে উজ্জীবিত হতে হবে। তবেই পাহাড় থেকে হিংসা, হানাহানি, রক্তপাত বন্ধ হবে। পার্বত্যাঞ্চল থেকে রক্তপাত বন্ধে ও শান্তিচুক্তি বাস্তবায়নে সরকারকে উদ্যোগ নিতে হবে।
নানিয়ারচর থানা সমন্বয়ক রুপম দেওয়ান বলেন, আমরা পাহাড়ি জনগণ মুক্তি চাই। রক্তপাত, হানাহানি ও ভ্রাতৃব্য সংঘাত আর চাইনা। আমি মনে করি সরকার শতভাগ শান্তিচুক্তি বাস্তবায়ন করলে পাহাড়ের সকল সমস্যার সমাধান হবে।
উল্লেখ্য, ১৯৮৩ সালের ১০ নভেম্বর প্রতিক্রিয়াশীল ঘাতকদের বুলেটের আঘাতে আট সহযোদ্ধাসহ জুম্ম জাতীর স্বপ্নদ্রষ্টা শ্রী এম.এন.লারমা নির্মমভাবে শহীদ হন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited