নিজস্ব প্রতিবেদক | ০৪:০৮ পিএম, ২০২০-১০-১৯
করোনা ভাইরাসের এই বৈশ্বিক মহামারীর সময়ে সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের উপর প্রশিক্ষণ একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যে করোনা ভাইরাসের মত প্রাণঘাতি ভাইরাস মোকাবেলায় সচেতনতা সৃষ্টিতে কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।
সোমবার (১৯ অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে(৫ম তলা) পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে সংক্রমণ প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের উপর ৪দিনের প্রশিক্ষণ কোর্স উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
রাঙ্গামাটি পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক বেগম শাহানওয়াজ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ উদ্বোধনীতে উপস্থিত ছিলেন সহকারি পরিচালক (সিসি) ডাঃ বেবী ত্রিপুরা, মা ও শিশু কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ লেনিন তালুকদার এবং ডিপিও ডাঃ মোহাম্মদ আশিক হাসান জিকো।
প্রশিক্ষণে কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, স্বাস্থ্য সেবা কেন্দ্রের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ট্রায়াজ ব্যবস্থাপনা, আদর্শ সতর্কতামূলক পদক্ষেপ, কোভিড-১৯ এর সংক্রমণ প্রতিরোধে অতিরিক্ত সতর্কতা এবং পিপিই এর যৌক্তিক ব্যবহার, বৈশি^ক কোভিড-১৯ মহামারীকালীন সময়ে এমসিআরএএইচ সেবা ও পরিবার পরিকল্পনা সেবা বিষয়গুলি অন্তর্ভুক্তি আছে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited