রাজস্থলী প্রতিনিধি | ০১:৫৬ পিএম, ২০২২-১১-১৩
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলা আনসার ভিডিপির সমাবেশ উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়েছে।১৩ নভেম্বর রবিবার সকালে উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ( ইউএনও) শান্তনু কুমার দাস, সমাবেশে প্রধান অতিথি ছিলেন, সহকারী জেলা আনসার ও ভিডি এ্যাডজুটেন্ট অফিসার ফয়জুল বারী, প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, ওসি জাকির হোসেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আব্দুল ছাত্তার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আজগর আলী খাঁন, সাধারণ সম্পাদক হারাধন কর্মকার সহ সরকারি বেসরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি গণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাসুম সরদার।
সমাবেশে প্রধান অতিথি সহকারী জেলা কমান্ড্যান্ট ও জেলা কমান্ড্যান্ট (চঃদা) ফয়জুল বারী বলেন, আনসার সদস্য নির্বাচন তথা দেশের উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরা দেশের একটি গুরুত্বপুর্ণ অংশ। সামনে জাতীয় সংসদ নির্বাচনে অতীতের মতো সুনাম ও নিষ্টার সাথে এ বাহিনী কাজ করে যাচ্ছে। তিনি আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন,একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে আমরা বদ্ধ পরিকর। এ নির্বাচনে আপনারা দায়িত্ব ও কর্তব্যের সাথে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে যাবেন।
সমাবেশে ২০০ জন আনসার ও ভিডিপি সদস্য- সদস্যা অংশ নেন। পরে কর্মক্ষেত্রের ভালো কাজে স্বীকৃতির স্বরূপ আনসার সদস্যদের মাঝে সাইকেল, ছাতা, বলসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited