নিজস্ব প্রতিবেদক | ০৫:৩৪ পিএম, ২০২২-১১-১৪
রাঙামাটির কাপ্তাইয়ে পৃথক দুইটি অগ্নিকান্ডে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার ভোর সাড়ে ৪ টায় উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর নতুনবাজার এলাকা এবং দুপুর ১ টায় একই ইউনিয়ন এর কার্গো এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ।
নতুন বাজার বনিক কল্যান সমিতির সভাপতি জয়নাল আবেদীন জানান , সোমবার সকালে নতুনবাজার ইয়াছিন স্টোরে আগুন লেগে দোকানের সকল মালামাল ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। আগুন লাগার সাথে সাথেই বাজারের সকল ব্যবসায়ী দ্রুত পানি এনে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ইয়াসিন ষ্টোরের মালিক ইয়াছিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটে তাঁর দোকানে আগুন লেগে ২লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে একইদিন দুপুর একটায় কাপ্তাই ইউনিয়ন এর কার্গো এলাকায় পাহাড়ের ঢালুতে বৈদ্যুতিক শর্ট সার্কিট এর মাধ্যমে আগুন লেগে দুটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘরের মালিক রুবেল ও নাছির জানান, ঘরের কোন কিছুই বাহির করতে পারি নাই।ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষ টাকা বলে জানান তাঁরা। বর্তমানে তারা খোলা আকাশের নিচে বসবাস করছে।
কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সিনিয়র কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, দুপুর ১ টায় কার্গোর নিচে আগুন লাগার খবর পেয়ে ১০ মিনিট এর মধ্যে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited