নিজস্ব প্রতিবেদক | ০২:৪০ পিএম, ২০২২-১১-১৫
পাহাড়ের সাংবাদিকতার গুরু সাংবাদিকদের বস নামে পরিচিত পাহাড়ের চারণ সাংবাদিক একেএম মকছুদ আহমেদ বসের সাংবাদিকতায় ৫৩ বছর পার করেছে পাহাড়ে। পাহাড়ে দীর্ঘ ৫৩ বছর সাংবাদিকতা পূর্তিতে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি । আজ ১৫ নভেম্বর এই দূর্গম পাহাড়ের চারণ সাংবাদিক সাপ্তাহিক বনভূমি ও দৈনিক গিরিদর্পন পত্রিকার সম্পাদক বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড ও বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক পদকপ্রাপ্ত আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ বসের ৫৩ বছর সংবাদিকতার পূর্তি উদযাপন করছে পাহাড়ের সর্বোস্থরের সংবাদকর্মী ও এখানকার সাধারণ মানুষ।
তিনি ১৯৬৯ সালে ১৫ই নভেম্বর দৈনিক আজাদী পত্রিকায় লেখনির মাধ্যমে সাংবাদিকতা শুরু করে আজও তার লেখনির মাধ্যমে পাহাড়ের সাধারণ মানুষের সুখ দুঃখের কথা লিখে যাচ্ছেন প্রতিনিয়ত। যার দূরর্সাহসী লেখনিতে প্রতিনিয়ত পরির্বতন হচ্ছে পাহাড়ের দূর্গম জনপদ।
তার এমন অবদানকে সম্মান জানাচ্ছে পার্বত্য অঞ্চলের সর্বোস্তরের সংবাদকর্মীরা। প্রতিদিন ফুল দিয়ে তার প্রতি ভালোবাসা প্রকাশ করছে । দূরদুরান্ত থেকে আসা সাংবাদিকরা। বসের প্রতিভালোবাসা জানাতে রাঙামাটি প্রেস ক্লাবের পক্ষে ফুলের শুভেচ্ছা জানাতে ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, সদস্য ইয়াসিন রানা সোহেল, সদস্য উসা চিং রাখাইন কায়েজ, বাংলাটিভি ও এই বাংলা পত্রিকার রাঙামাটি জেলা প্রতিনিধি মো. সোহরাওয়ার্দী সাব্বির সহ ক্লাবের সদস্যরা ছুটে আসছে বসের অফিসে, ফুল দিয়ে ভালোবাসা আর বসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন অবদানের প্রতি শুভেচ্ছা জানাচ্ছে হাজারো সাধারণ মানুষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা শুভেচ্ছা জানিয়েছে, কালেরকণ্ঠ পত্রিকার চট্টগ্রাম প্রতিনিধি মোস্তফা নঈম, রাঙ্গুনিয়ার সাংবাদিক শান্তি চাকমা, সাহিত্যিক ইনজেব চাকমা, ইউনিসেফ কর্মকর্তা বিদ্যুৎ ত্রিপুরা, চট্টগ্রামের প্রবীন সাংবাদিক জাহিদুল করিম কচি, প্রবীন সাংবাদিক রোটারিয়ান ওসমান গনী মনসুর, সাংবাদিক আবু শাহীন, চট্টগ্রামের সমকাল পত্রিকার ডিজিএম সুজিত কুমার দাশ, সিএইচটি মিডিয়ার সম্পাদক নির্মল বড়ুয়া মিলন, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার চিত্তরঞ্জন পাল, বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার বড়ুয়া, রাঙামাটি জেলা পরিষদ সদস্য সুবীর কুমার চাকমা, আমেরিকা প্রবাসী মনির আহম্মেদ, চট্টগ্রামের শিক্ষক মোতাহের উদ্দিন চৌধুরী, কক্সবাজার প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মমতাজ উদ্দিন বাহারী, মিরসরাই সমাজকর্মী চৌধুরী আবসার, ঢাকা প্রবাসী পারবীন আক্তার , মক্কাশরীপ থেকে আমান উল্লা আমান সমরখন্দী, বান্দরবানের এ্যাড. জয়নাল আবেদীন ভূয়া, সাংবাদিক হাসান মিন্টু, লেখিকা দিদারাখানম, ঢাকার মো. হযরত আলী, মো. বকখতেয়ার হোসেন মুরাদ, মিলন্ডা চাকমা, আরিফ উদ্দিন রিফ, সাংবাদিক ওমর ফারুক সুমন, কামাল চৌধুরী, আবুল কালাম আজাদ, প্রকাশ বড়ুয়া, রাঙ্গুনিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জিগারুল ইসলাম জিগার, সুজন লক্ষিত, বুরহান উদ্দিন, আব্দুল্লা আল মামুন, বান্দরবান প্রেস ক্লাবের সাবেক সভাপতি মনিরুল ইসলাম মনু, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা, স্বাধীন সংবাদপত্র পাঠক সমিতির কেন্দ্রীয় সভাপতি এস এম জামাল উদ্দিন সহ হাজারো সাধারণ মানুষ।
।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited