নিজস্ব প্রতিবেদক | ০৭:২৯ পিএম, ২০২২-১১-১৮
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি'র) রাঙামাটি জেলা সম্মেলন আজ রাঙামাটি শহরের কাঠালতলীস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট হল রুমে সকাল ১০.০০ টায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান বলেন, পাহাড়ে বাঙালীরা আজ পদে পদে নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, মৌলিক অধিকার হারা ৩০,০০০ হাজার বাঙালীকে গুচ্ছগ্রামে বন্দি রেখে মানবতর জীবন-যাপন এবং ওদের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করা হচ্ছে। পিছিয়ে পড়া হিসেবে শুধু উপজাতিদের একটি অংশ সুযোগ সুবিধা পাচ্ছে, কিন্তু পার্বত্য চট্টগ্রামের বাঙালীরাও পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে সর্বক্ষেত্রে আজ বৈষ্যমের শিকার হচ্ছে। তাই অধিকার আদায়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের বিকল্প নেই।
শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে উপজাতিরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী বলে সুযোগ সুবিধা পাচ্ছে, অথচ পাহাড়ের বাঙালীরাও বর্তমানে উপজাতিদের থেকে আরো বেশী পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কিন্তু পাহাড়ের বাঙালী ছাত্রছাত্রীদের প্রতি কারো নজর নেই। তাই জনসংখ্যা অনুপাতে সর্বক্ষেত্রে পার্বত্য বাঙালী ছাত্রছাত্রীদের সাংবিধানিক অধিকার আদায়ে ছাত্র সমাজকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
সম্মেলন শুরু হয় জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন এর মাধ্যমে।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: আলমগীর কবির, সহ- সভাপতি অধ্যক্ষ আবু তাহের, যুগ্ন সম্পাদক মাসুম রানা, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সহ-সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দীক, পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক আসমা মল্লিক, সাংগঠনিক সম্পাদক লাভলী আক্তার প্রমুখ। উক্ত সম্মেলনে নাগরিক পরিষদ, মহিলা পরিষদ ও ছাত্র পরিষদ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের অভিভাবক পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাঙামাটি জেলা কমিটি নাম ঘোষনা করেন অধ্যক্ষ আবু তাহের। জেলা সভাপতি মোহাম্মদ হাবীব আজম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজ,সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুনের নাম ঘোষনা করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited