নিজস্ব প্রতিবেদক | ১১:১৫ এএম, ২০২২-১১-১৯
সীমানা দেয়াল ঘেঁষে নির্মান সামগ্রী রেখে দেয়ালের মারাত্মক ক্ষতি করেছে এমন অভিযোগ করে পৌর মেয়র বরাবর সুবিচার চেয়ে আবেদন করছে রাঙামাটি রিজার্ভ বাজার গীতাশ্রম কলোনীর একজন বাসিন্দা ডেন্টাল চিকিৎসক রনজিত কুমার ধর ।
গত (১৫ নভেম্বর) পৌর মেয়র বরারর অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, আমি নিম্ন স্বাক্ষরকারী আপনার পৌরসভাধীন ১নং ওয়ার্ডের রিজার্ভ বাজারস্থ গীতাশ্রম কলোণীর আবাসিক প্লট নং ৩৩২ এর স্থায়ী বাসিন্দা
হই। আমার বাড়ীর পার্শ্ববর্তী বাসিন্দা চন্দন ধর, পিতা-মৃত অধীর ধর তার নির্মাণাধীন বাড়ীর জন্য নির্মাণ সামগ্রী এনে আমাদের সীমানা প্রাচীর ঘেঁষে রাখার ফলে প্রাচীরটি মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়ে হেলে পড়ে।
প্রাচীরটি রাস্তার পাশে হওয়ায় যে কোন মুহুর্তে উক্ত প্রাচির ভেঙ্গে পড়ে জান মালের ক্ষতি সাধন হতে পারে। আমি তাকে উক্ত প্রাচিরের ক্ষতি সাধনের কথা বল্লে সে আমার কথায় কোনরূপ কর্ণপাত করেনি বিধায় ওয়ালটি মেরামত কিংবা পুনঃ নির্মাণের করিয়ে দেওয়ার জন্য আইনগত প্রতিকার পাওয়ার নিমিত্তে আপনার পৌর আদালত বরাবরে অত্র আবেদন সবিনয়ে দাখিল করলাম বলে অভিযোগ পত্রে উল্লেখ করেন।
অভিযোগ পত্রে অভিযুক্ত চন্দন ধরের সাথে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন , এই ঝুঁকিপূর্ণ সীমানা দেয়ালটি ৫০ বছর আগের নির্মিত। তাকে অনেক দিন আগে থেকে বলছি ভেঙ্গে পেলতে। কিন্তু আমার কথা শুনেনি। আর আমার নির্মান সামগ্রী দ্বারা ঐ দেয়ালের কোনো ক্ষতি হয়নি। আমরা তাকে এই ঝুঁকিপূর্ণ দেয়ালটা ঠিক করার জন্য গালি দিছি এজন্য সে পৌরসভায় অভিযোগ করছে।
পৌরসভার দায়িত্বশীল সূত্রে জানিয়েছে মেয়র লিখিত অভিযোগটি পেয়েছেন, তা পৌরসভার কর্মকর্তা প্রকোশলী প্রবীর কুমার কে তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছেন।
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited