নিজস্ব প্রতিবেদক | ০১:১২ পিএম, ২০২২-১১-১৯
রাঙামাটি শহরের রিজার্ভ বাজারস্থ মহসীন কলোনী এলাকায় আকস্মিক আগুনে নিঃস্ব হয়ে গেছে অন্তত ১০টি পরিবার। শনিবার দুপুর পৌনে একটার সময় স্থানীয় বাসিন্দা মিয়া সওদাগরের ভাড়াটিয়ার রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
আগুনের খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় একঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এই সময়ের মধ্যেই ঘরে থাকা জ¦ালানি গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। এতে করে প্রতিবেশি নাছিসের বসত ঘরটিও আগুনে সম্পূর্ন পুড়ে যায়।
দুই ঘরেই অন্তত ১০ পরিবারের বসবাস ছিলো এবং তাদের কোনো কিছুই আগুন থেকে রক্ষা করতে পারেননি বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।
রাঙামাটি ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ইকবাল হোসেন জানিয়েছেন, আগুনের খবর পাওয়া মাত্রই আমাদের তিনটি ইউনিট নিয়ে আমরা আগুন নির্বাপনের চেষ্ঠা চালিয়েছি। কিভাবে আগুন লেগেছে সেটি তদন্ত পরবর্তী সময়ে জানানো যাবে।
এদিকে আগুনের খবর পেয়ে রাঙামাটির জেলা প্রশাসক মিজানুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমানসহ পৌর কাউন্সিলগণ ঘটনাস্থলে ছুটে যান এবং পুড়ে যাওয়া বসতভিটাগুলো পরিদর্শন করে ক্ষতিগ্রস্থদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited