নিজস্ব প্রতিবেদক | ০১:৫৩ পিএম, ২০২২-১১-২১
সর্বপ্রথমে মানুষের নৈতিক মানদন্ড উন্নত করতে হলে ধর্মীয় বিধিবিধান মানা ছাড়া বিকল্প নেই। তা যে কোন ধর্মের ব্যাপারেই হোক না কেন। আজ প্রতিটি দেশেই ধর্মীয় প্রভাব ক্ষুন্ন হওয়ার কারণে সমাজে নৈতিকতার ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। তাই অপসংস্কৃতি রোধ করতে হলে ধর্মীয় শিক্ষার কোনো বিকল্প নেই।
সোমবার (২১ নভেম্বর) সকালে রাঙামাটি উত্তর কালিন্দীপুর হামদ-নাত একাডেমি উদ্যোগে রাঙামাটি এফপিএবি নিজস্ব মিলনায়তনে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে হামদ নাত (দঃ) প্রতিযোগীতা ও আলোচনা সভায় বক্তারা একথা বলেন ।
রাঙামাটি এফপিএবি'র সভাপতি মোঃ মুজিবুর রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতাব্বর, দৈনিক গিরিদর্পন সম্পাদক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদ,রাঙামাটি ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ইকবাল বাহার চৌধুরী, রাঙামাটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত এর সভাপতি মাওলানা মুহাম্মদ আনোয়ারুল মোস্তফা হেজাজী প্রমূখ।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন,রাঙামাটি রিজার্ভ বাজার তৈয়বিয়া আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আখতার হোসেন চৌধুরী,রাঙামাটি বনরুপা শাহী জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সুলতান মাহমুদ আল কাদেরী ।
প্রতিযোগীতায় হামদ, নাথ ও কিরাত বিষয়ে রাঙামাটির ৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ২০জন শিক্ষর্থী অংশ নেন। অনুষ্ঠানে শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited