নিজস্ব প্রতিবেদক | ০৩:১৬ পিএম, ২০২২-১১-২১
বান্দরবানের আলীকদম উপজেলায় মিনিট্রাকের (ডাম্পার) চাকায় পিষ্ট হয়ে তৃষা মনি নামে ৪ বছরের শিশু নিহত হয়েছে। নিহত শিশু তারাবুনিয়া এলাকার জাহেদ ইসলাম মেয়ে। সোমবার (২১ নভেম্বর) দুপুর ১টায় উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের তারাবুনিয়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে চকরিয়া হতে আলীকদম গামী একটি ড্রাম্পার ট্রাক দ্রুত গতিতে আসছিলেন। বাচ্চাটি রাস্তা পারাপারের সময় তারাবুনিয়া এলাকায় শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।
ঘাতক ট্রাকের ড্রাইভার আবদুল হামিদ সদর ইউনিয়নের থানা পাড়ার বাসিন্দা। ডাম্পার গাড়ীর নং-চট্রমেট্রো য়-৬১৭৭ এবং গাড়ীর মালিক মোঃ আবু হানিফ, সে আলিকদম সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড মোস্তাক পাড়া বাসিন্দা
ঘটনার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাছির উদ্দীন সরকার জানান,দুর্ঘটনাকারী গাড়ীটিকে আটক করার জন্য আলীকদম থানা কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলার কার্যক্রম চলমান রয়েছে এবং সুরতহাল শেষে লাশটি ময়নাতদন্ত করার জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে৷
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited