কাপ্তাই প্রতিনিধি | ০৭:২২ পিএম, ২০২২-১১-২৭
কাপ্তাই লেকে পানির স্তর নিচে নেমে যাওযায় রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সর্বনিন্ম পর্যায়ে এসেছে।
রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০ টায় মুঠোফোনে যোগাযোগ করা হলে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক ও নির্বাহী প্রকৌশলী জালাল উদ্দিন এ প্রতিবেদককে জানান, কাপ্তাই লেকে পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে অত্র কেন্দ্রের ৫ টি ইউনিটের মধ্যে শুধুমাত্র ২ নং ইউনিট হতে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। তিনি আরোও জানান এ কেন্দ্রের ১ নং ইউনিটের মেরামতের কাজ শেষ হয়েছে এবং যেকোন সময়ে এটি চালু করা হবে। তবে কাপ্তাই লেকে পানি সল্পতায় ১ নং ইউনিট সহ ৩,৪ ও ৫ নং ইউনিট চালু করা সম্ভব হচ্ছে না।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্রে জানা যায়, রবিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির পরিমাণ ছিল ৯০.০৯ফুট মীন সী লেভল(এম,এস,এল)। লেকে রুল কার্ভ অনুযায়ী বর্তমানে পানি থাকার কথা ১০৬.৪ (এম,এস,এল) এবং কাপ্তাই লেকে পানির ধারণ ক্ষমতা ১০৯(এস,এস,এল)।
প্রসঙ্গতঃ পানির উপর নির্ভরশীল কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রর ৫ টি ইউনিট দিয়ে ২৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যায়। তবে বছরের এই মৌসুমে কাপ্তাই লেকে তীব্র পানির সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবার পাশাপাশি নৌ চলাচলও বিঘ্ন ঘটে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited