জুরাছড়ি প্রতিনিধি | ১১:৫৩ এএম, ২০২২-১১-২৮
আওয়ামিলীগ কখনো শান্তি চুক্তি বিরোধীতা করেনা, চুক্তির সময়কার একটি পক্ষ বিরোধীতা করে লংমার্চ করেছিলেন বলে অভিযোগ করেন জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমা।
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয় অর্থায়নে জেলা পরিষদের বাস্তবায়নে আজ জুরাছড়ি উপজেলাধীন চার ইউনিয়নে উপকার ভোগীদের মাঝে সোলার এবং ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রবর্তক চাকমা আরো বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের জন্য আমাদের সকলে সহমর্মিতা মনোভাব নিয়ে কাজ করতে হবে। আওয়ামিলীগ সরকার চুক্তি করেছে, এ সরকার ছাড়া অন্য কোন সরকার চুক্তি বাস্তবায়নের জন্য এগিয়ে আসবে না বরং তারা বিরোধীতা করবে। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেতা দীপংকর তালুকদারকে আবারো নির্বাচিত করে জননেত্রী শেখহাসিনা কে নৌকা প্রতীক উপহার দেওয়ার জন্য এলাকার জনগণের প্রতি অনুরোধ জানান।
আজ সোমবার জেলা পরিষদ বিশ্রামাগাড়ে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক রন্টু চাকমা, ইউপি সদস্য পল্লব দেওয়ান, বনযোগীছড়া ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি কৃষ্ণ মোহন চাকমা প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে বর্তমান সরকার ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে, তাই যারা তৎকালীন সময়ে চুক্তির বিরোধিতা করেছিলেন তারা আবার আগামীতে ছুটে আসবে ভোটের জন্য। চুক্তির বিরোধিতাকারীরা ক্ষমতায় আসলে দেশের কোন উন্নয়ন হবেনা নিজেরা লুটপাট করে খাবে এমনটাই সমালোচনা করেন বক্তারা।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited