রাজস্থলী প্রতিনিধি | ০২:১২ পিএম, ২০২২-১২-০১
অবকাঠামো ও শিক্ষার্থীদের মান উন্নয়নে জন্য অভিভাবকদের নিয়ে পাহাড়িকা পাবলিক স্কুলের ১২তম ক্লাশ পার্টি ও অভিভাবক মত বিনিময় সভার আয়োজন করা হয়।গত ৩০ নভেম্বর (বুধবার) সকাল ১০ ঘটিকায় সময় রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া বাজারে দক্ষিণ পাশে স্বনামধন্য পাহাড়িকা পাবলিক
স্কুল প্রাঙ্গণে ১২তম ক্লাশ পার্টির কেক কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের সুযোগ্য জন প্রতিনিধর চেয়ারম্যান আদোমং মারমা।
উত্ত অনুষ্ঠানে অনুমং মারমার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া ইউনিয়নের ইউপি সদস্য -সদস্যা এবং ৩২০ নং কাকড়াছড়ি মৌজা হেডম্যান প্রতিনিধি এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী চাইথোয়াইমং মারমা,
অনুষ্ঠানের উদ্বোধক অধ্যক্ষ ঝুন্টু কুমার বড়ুয়া,পাহাড়িকা পাবলিক স্কুলের পরিচালক মানবিক সাংবাদিক মোহাম্মদ আইয়ুব চৌধুরী, শামসুল আলম, মোহাম্মদ ইসমাইল হোসেন, হানিফ, ইসকান্দার, সাবেক প্রধান শিক্ষক, মোঃ আবুল কাসেম পাহাড়িকা স্কুলের প্রধান শিক্ষক তারেক রহমান,উপস্থিত স্কুল ম্যানেজিং কমিটি, রাজনৈতিক নেতৃবৃন্দ,শতাধিক অভিভাবক, স্কুলের ছাত্র-ছাত্রী, অন্যান্য শিক্ষকমন্ডলী এবং স্কুলের ব্যবস্থাপনা পরিষদের সদস্য,গণমাধ্যম কর্মী প্রমুক।
অভিভাবকদের উদ্দেশ্যে প্রধান অতিথি বক্তব্য বলেন,সন্তানের পিতামাতা হচ্ছেন সবচেয়ে বড় শিক্ষক। ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত সব বিষয় আপনাদের নজরদারি থাকলে কোন সন্তান পথভ্রষ্ট হতে পারে না। জ্ঞান বিতরণে শিক্ষার মান উন্নয়নে বাঙ্গালহালিয়া স্বনামধন্য পাহাড়িকা পাবলিক স্কুল ও শিক্ষকরা কাজ করে যাচ্ছে। তিনি আরো বলেন স্কুল পরিচালনা কমিটি ও শিক্ষকদের প্রতি অনুরোধ করি স্কুলে আসা সন্তানদের প্রতি গভীর মনোযোগ দিয়ে যাবেন। যাতে সুশিক্ষায় শিক্ষিত হয়ে এই স্কুলের মান ধরে রাখতে পারে। পড়ে অনুষ্ঠান শেষে পাহাড়ি পাবলিক স্কুল কর্তৃক অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মাঝে দুপুরে খাবার বিতরণ করেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited