নানিয়ারচর সংবাদদাতা | ০৬:৫৮ পিএম, ২০২২-১২-০৭
রাঙামাটির নানিয়াচরে প্রতিপক্ষের গুলিতে সুবাহু চাকমা ( ৫৫) নামে নানিয়াচর উপজেলায় নিয়োজিত ইউপিডিএফের সংগঠক নিহত হয়েছে।
বুধবার সকাল ৯ টার দিকে নানিয়াচরের রাঙীপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এ ঘটনার জন্য মুল ইউপিডিএফ জেএসএস এমএন লারমা ও ইউপিডিএফ গণতান্ত্রিক দলকে দায়ি করেছে ইউপিডিএফ ।
ইউপিডিএফ রাঙামাটি জেলা সমন্বয়ক সচল চাকমা বলেন, নিহত সুবাহু চাকমা সকালে সাংগঠনিক কাজে বের হয়েছিলেন। সকাল নয় টার দিকে সুবাহু সুর্য মনি চাকমার স্মৃতি মন্দিরের কাছে জেএসএস এমএন লারমা দলের স্বশস্ত্র সদস্য উত্তরন চাকমার নেতৃত্বে ৬ জনের একটি স্বশস্ত্র দল মোটর সাইকেল থেকে নেমে সুবাহু চাকমাকে গুলি করে মৃত্যু নিশ্চিত করে মোটর সাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে নানিয়াচর বাজারের দিকে চলে আসে। নিহত সুবাহু চাকমা নানিয়াচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের এগারেল ছড়ার মৃত বিরাজ মোহন চাকমার ছেলে।
অভিযোগের ব্যাপারে জেএসএস এমএন লারমা দলের রাঙামাটি তথ্য প্রচার সম্পাদক জুপিটার চাকমা বলেন, এ ঘটনার সাথে আমাদের কোন সদস্য জড়িত নয়। আমরা ভ্রাতৃঘাতী সংঘাত চাই না। এটা বন্ধে আমরা কাজ করছি। এটি নাৎসাত করতে তৃতীয় কোন পক্ষ এ হত্যাকান্ড করতে পারে। আমি নিশ্চিত এটা জেএসএস এমএন লারমা দল জড়িত নয়।
নানিয়াচর থানার ওসি সুজন হালদার বলেন, ঘটনা শোনার পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়। সেখানে অনেক খোঁজাখুজির পর সেখানে কোন লাশ খুঁজে পাওয়া যায়নি।
এ ব্যাপারে ইউপিডিএফের এক নেতা বলেন, সুবাহুর লাশ আমাদের কাছে আছে। লাশ পুলিশকে দেয়া হবে না। পুলিশকে দেয়া হলে নানা জটিলতা দেখা দেয়। ময়না তদন্ত শেষে লাশ আনতে যাওয়া লোকরা নানান হয়রানীর শিকার হয়। হত্যাকারীরা তাদের চিহ্নিত করে হত্যার টার্গেটে পরিণত হয়। সেজন্য লাশটি পুলিশকে দেয়া হয়নি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited