নিজস্ব প্রতিবেদক | ০৯:২০ পিএম, ২০২২-১২-০৮
নেদারল্যান্ড ও ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে রাঙামাটিতে চলমান আমার জীবন আমার স্বাস্থ্য আমার ভবিষ্যত প্রকল্পের কার্যক্রমের উপর শেয়ারিং মিটিং ও কিশোরী মেলা রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠি সাংস্কৃতিক ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ মিটিং ও মেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
এ সময় তিনি বলেন, পার্বত্য চুক্তির কারণে পাহাড়ে অনেক দৃশ্যমান উন্নয়ন হয়েছে। চুক্তির কারণে বিভিন্ন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা পাহাড়ে কাজ করা শুরু করে। এ কাজের সুফল পাচ্ছে পাহাড়ের মানুষ। কিছু কিছু ক্ষেত্রে হয়ত দৃশ্যমান কিছু নেই কিন্তু এর সুফল কিন্তু ব্যাপক। তার মধ্য একটি প্রকল্প হল আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য, আমাদের ভবিষ্যৎ প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে পাহাড়ের কিশোরীদের যে উপকার হয়েছে তা বলা বাহুল্য। এসবই পার্বত্য চুক্তির ফসল।
এ সময় তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন অবাস্তবায়ন নিয়ে অনেক কথা আসতে পারে। তবে এটি স্বীকার করতে হবে পার্বত্য চুক্তি আমাদের এ পর্যন্ত অনেক কিছু দিয়েছে।
পার্বত্য চুক্তি পার্বত্য বাসীর সম্পদ উল্লেখ করে অংসুইপ্রু চৌধুরী আরো বলেন, পার্বত্য চুক্তির কারণে অন্ধকার পাহাড় আলোর মুখ দেখতে শুরু করে। এ আলোর সুফল পাচ্ছে মানুষ। এ ধারা অব্যাহত রাখা বর্তমান সরকারের লক্ষ্য।
জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা বাংলাদেশ নারী প্রগতি সংঘের প্রোগ্রাম ম্যানেজার সঞ্জয় মজুমদারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার বিনোধ শেখর চাকমা, জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহান ওয়াজ, স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভের নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা, জেলা যুব উন্নয়নের উপ পরিচালক মো শাহজাহান,জেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা বিশ্বজিত চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, নারী কার্বারী সান্তনা চাকমা।
মেলায় এ প্রকল্পের অধীনে বিভিন্ন কিশোরী ক্লাবের কিশোরীরা নাটিকা উপস্থাপন করেন। মেলা চলাকালে স্টল প্রদর্শনীর মাধ্যমে কিশোরীরা তাদের বিভিন্ন হাতের কর্ম প্রদর্শনী করেন।
সভা শুরুতে প্রকল্পের বিভিন্ন কার্যক্রম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্পের সমন্বয়ক সুকান্ত চাকমা। এ প্রকল্পের অধীনে পার্টনার এনজিওরা কিশোরীর মাসিক ও প্রজনন স্বাস্থ্য, শিক্ষা, নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করছে। রাঙামাটিতে প্রোগ্রেসিভ,উইভ, হিল ফ্লাওয়ার, টঙ্যা লোকাল পার্টনার এনজিও হিসেবে কাজ করছে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited