নিজস্ব প্রতিবেদক | ১২:২১ পিএম, ২০২২-১২-১০
দেশবিরোধী বিএনপি- জামাতের নৈরাজ্য, তান্ডব ও পুলিশের উপর হামলা এবং অগণতান্ত্রিক কর্মকান্ড উল্লেখ করে বিক্ষোভ মিছিল ও দিনব্যাপি রাজপথে সতর্ক অবস্থান কর্মসূচি পালন করেছে রাঙামাটি আওয়ামী যুবলীগ।
শনিবার ( ১০ডিসেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, রাঙামাটি পৌর শাখা ও সদর উপজেলা শাখার উদ্যোগে রাঙামাটি পৌর চত্ত্বর হতে এক বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে রাঙামাটি জেলা যুবলীগের সভাপতি মো আকবর হোসেন চৌধুরী'র সভাপতি অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
এতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো কাজল এর সঞ্চালনায় জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর জাব্বার সুজন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক উদয় সংকর চাকমা সহ জেলার আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, বিএনপি - জামাত দেশের রাজপথ দখল করে সরকার উৎখাত ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্র কখনো সফল হবে না। সরকারকে উৎখাত করতে বিএনপি জামাত শুধু দলীয়কর্মীর উপর হামলা করেনি তারা আইনশৃঙ্খলা বাহিনির উপরও হামলা করেছ।
তারা আরো বলেন, পার্বত্য রাঙামাটি শান্তিপূর্ণ একটি শহর এই শহরের কোনো রকম বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না বলে ও মন্তব্য করে বক্তারা ।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited