কাপ্তাই প্রতিনিধি | ০৭:৫৩ পিএম, ২০২২-১২-১০
৫৫ বছর পর কাপ্তাইয়ের বিএফআইডিসি প্রতিষ্ঠানের এলপিসি শাখার নতুন স্থাপিত মেশিনারিজ উদ্বোধন করেছেন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. শহিদুল ইসলাম। শনিবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিএফআইডিসি প্রতিষ্ঠানের লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ইউনিটের এলপিসি শাখায় এ উদ্বোধন করা হয়। উল্লেখ্য, ১৯৬৭ সালে এলপিসি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার দীর্ঘ ৫৫ বছর পর ৪৫ লাখ টাকার নতুন মেশিনারিজ স্থাপন করা হয়। উন্নত টেকসই আসবাবপত্র তৈরির লক্ষ্যে লেকার পলিশের ওয়াটার স্প্রেবুথ, ভাটিক্যাল বেল্ট সেত্তার মেশিন, টেবিল সেত্তার মেশিন, জিগস মেশিন ও ডাবল সাইড থিকনেস প্লানার মেশিনসহ বিভিন্ন নতুন মেশিনারিজ পরিদর্শন ও উদ্বোধন করেন বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।
তিনি বলেন, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সকল ইউনিটকে আরও আধুনিকায়ন ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। ইতিমধ্যে আরও অনেক প্রজেক্ট হাতে নেয়া হয়েছে।
কাপ্তাই এলপিসি ইউনিট শাখা সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিত রায় বলেন, দীর্ঘ ৫৫ বছর পর এ প্রতিষ্ঠানে বনশিল্প চেয়ারম্যানের প্রচেষ্টায় উন্নত, টেকসই আসবাবপত্র তৈরির লক্ষ্যে নতুন মেশিনারিজ প্রদান করেছে। গত অর্থ বছরে এ ইউনিট থেকে ২ কোটি ৪৯ লাখ টাকা লাভ করেছে।
এসময় আরও উপস্থিত ছিলেন-বনশিল্প চেয়ারম্যানের একান্ত সচিব মো.আতিকুর রহমান, রাবার বিভাগ চট্টগ্রাম জোন মহাব্যবস্থাপক মো. ফারুক হোসেন, কাপ্তাই এলপিসি শাখা ইউনিট সহা-মহাব্যবস্থাপক তীর্থ জিত রায়, মো. শফিকুল ইসলাম সহ-ব্যবস্থাপক (মাঠ), বিলাস কুমার বিশ্বাস সহ-ব্যবস্থাপকসহ (হিসাব) বিভিন্ন দপ্তরের অফিসার ও শ্রমিক-কর্মচারী প্রমুখ।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited