কাপ্তাই প্রতিনিধি | ০৮:১৪ পিএম, ২০২২-১২-১১
কাপ্তাই ব্যাটালিয়ন ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল সাব্বির আহমেদ বলেন, কিছু মহতী ব্যক্তি আজ হতে শত বছর আগে মানবসেবার লক্ষ্যে যেই হাসপাতাল প্রতিষ্ঠা করেছে, আজ তা সফলতার দাঁড় প্রান্তে পৌঁছেছে। এই হাসপাতালটি এই অঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর। তিনি পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবার প্রতিকৃত কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১শত ১৫ বছর পুর্তি উপলক্ষে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
"চির সবুজ তুমি অনন্য, স্বাস্থ্যসেবার জন্য" এই প্রতিপাদ্য নিয়ে শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে হাসপাতালের স্টাফ ক্লাবে হাসপাতাল কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করেন। এই উপলক্ষে কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী আতাউল গনি ওসমানী, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী স্বপন কুমার সরকার, সীপকস কাপ্তাই উপ-শাখার সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার, ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর, বাংলাদেশ সংবাদ সংস্থার স্টাফ রিপোর্টার জিগারুল ইসলাম জিগার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা। স্বাগত বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ বিলিয়াম এ সাংমা।
পরে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য হাসপাতালের চিকিৎসক, নার্স এবং সদস্যদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। সবশেষে হাসপাতালের সদস্য ও আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited