বিলাইছড়ি প্রতিনিধি | ০৬:০২ পিএম, ২০২০-১০-২১
বিলাইছড়িতে কাপ্তাই হ্রদে ডুবে শ্যামল কান্তি চাকমা (৪০) নামের এক বিদ্যুৎ শ্রমিক মারা গেছেন। বুধবার (২১অক্টোবর) দুপুরে উপজেলার বিলাইছড়ি ইউনিয়নের কাপ্তাই হ্রদের আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যাক্তির বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায়।
পুলিশ জানায়, বিলাইছড়ি উপজেলায় গত কয়েকদিন যাবৎ বিদ্যুৎ সংযোগের কাজ চলছে। বুধবার দুপুরে শ্রমিক শ্যামল কান্তি চাকমা নদীর এক পার থেকে অন্য পারে বিদ্যুৎ সংযোগের লাইন দেওয়ার জন্য হ্রদে নামলে সাতার না জানার কারণে ডুবে যায়। পরে তার সহকর্মীরা অনেক খোঁজাখুজির পর হ্রদ থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহটি বৃহস্পতিবার সকালে রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হবে। মারা যাওয়া ব্যক্তির স্বজনরা এখনো এসে পৌছেনি। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে বলে ওসি যোগ করেন।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited