কাপ্তাই প্রতিনিধি | ০২:০৬ পিএম, ২০২২-১২-১৭
মহান বিজয় দিবস উপলক্ষে গত শুক্রবার(১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কাপ্তাই সেনা জোন (অটল ছাপ্পান্ন) এবং উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর আয়োজনে কাপ্তাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হল মুক্তিযুদ্ধের বিজয় মেলা, স্থানীয় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এইসময় অনুষ্ঠানে প্রধান অতিথি কাপ্তাই সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ নুর উল্ল্যা জুয়েল পিএসসি, ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে পক্ষকাল ব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন।
রাংগামাটি জেলা পরিষদ সদস্য ও মেলা উদযাপন কমিটির আহবায়ক অংসুইছাইন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চোধুরী সহ বীর মুক্তিযোদ্ধাগণ, স্থানীয় সরকারী এবং প্রশাসনিক দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
এই সময় মুক্তিযোদ্ধাগণ তাদের বক্তৃতায় মহান স্বাধীনতা যুদ্ধের স্মৃতিচারন করে আবেগ আপ্লুত হয়ে পরেন। কাপ্তাই জোনের জোন কমান্ডার মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ এবং জোনের পক্ষ হতে সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন।
এইসময় জোন কমান্ডার বলেন, আমরা অনেক সুভাগ্যবান যে, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহনকারী জাতির শ্রেষ্ঠ সন্তানদের এখনও কাছ থেকে দেখে কথা বলতে পারছি। একটা সময়ের পর আমাদের পরবর্তী প্রজন্মের এভাবে মুক্তিযোদ্ধাদের সরাসরি দেখার সৌভাগ্য হবেনা।
পরে বর্নিল সাজে স্থানীয় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা দেশাত্মকবোধক গানের সাথে মুক্তিযোদ্ধের ডিসপ্লে ও নৃত্য পরিচালনার পাশাপাশি আগত শিল্পীদের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষ্যে কাপ্তাই ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাঠে শিশুদের বিভিন্ন খেলনা, সার্কাস এবং বিভিন্ন ষ্টল স্থাপন করা হয়। বিজয় মেলা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে বলে আয়োজক সংস্থা জানান।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited