নিজস্ব প্রতিবেদক | ০৫:৫১ পিএম, ২০২২-১২-১৯
রাঙামাটি ঘাগড়া বাঙ্গালহালিয়া বান্দরবান সড়কের ৪১ মিটার দীর্ঘ নান্দনিক সেতুর উদ্বোধন করা হয়েছে। ১৯ ডিসেম্বর সোমবার সকালে এই ব্রীজের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এই সেতু নির্মাণের ফলে রাঙামাটি জেলার সাথে বান্দরবান জেলা ও রাঙামাটি ২ টি উপজেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। বাংলাদেশ সরকার জিওবি ফান্ডের অর্থায়নে ৭ কোটি ৪৬ লক্ষ টাকা ব্যয়ে এই ব্রীজ নির্মাণ করা হয়েছে।
আজ সকালে ব্রীজ উদ্বোধন করলে রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার, রাঙামাটি নির্বাহী প্রকৌশলী মাহমুদ আল-নুর সালেহীন, উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আদনান ইবনে হাসান, কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামসুদ্দোহা চৌধুরী, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগ সুত্র জানায় রাঙামাটি ঘাগড়া বাঙ্গালহালিয়া বান্দরবান সড়কের ৪১ মিটার দীর্ঘ পিসি গার্ডার ব্রীজের প্রস্থ হচ্ছে ১০.২৫ মি, সেতুার স্পেন হচ্ছে ১ টি, সেতার গার্ডার সংখ্যা হচ্ছে ৫টি। বাংলাদেশ সরকার জিওবি ফান্ডের অর্থায়নে মেসার্স সেলিম এন্ড ব্রাদাস এই ব্রীজের নির্মাণ কাজ করে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited