কাপ্তাই প্রতিনিধি | ১০:২৩ পিএম, ২০২০-১০-২১
বাঙ্গালহালিয়া থেকে চন্দ্রঘোনা ফেরার পথে গাড়িতে একা পেয়ে উপজাতীয় কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টায় আটক হওয়া সিএনজি চালক শাহিন ও সওকতকে বুধবার (২১ই অক্টোবর) রাঙামাটি আদালতে তোলা হয়। মো. শাহিন রাঙ্গুনিয়ার পূর্ব কোদালা এলাকার মৃত আবু বকর সিদ্দিকের ছেলে এবং শওকত হোসেন রাঙ্গুনিয়ার সন্দিপ পাড়ার আকবর হোসেনের ছেলে।
চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী জানান, বুধবার দুপুরে রাঙামাটি আমলী আদালতের মো. অফিজের ব্যাঞ্চে তোলা হয় আটক হওয়া সিএনজি চালক শাহীন ও সওকতকে। আটক হওয়া দুই সিএনজি চালকের রিমান্ড আবেদন করা হবে বলে জানান তিনি।
এদিকে এ ঘটনায় বৃহস্পতিবার (২২ই অক্টোবর) সকাল ৯টায় বাঙ্গালহালিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে চন্দ্রঘোনা থানাধীন ৩২০ নং কাঁকড়াছড়ি মৌজার হেডম্যান অংটি চৌধুরী নেতৃত্বে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গণমিছিল ও প্রতিবাদী অবস্থান পালিত হওয়ার কথা রয়েছে।
ওসি ইকবাল জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বলেন, বাঙ্গালহালিয়া থেকে চন্দ্রঘোনা ফেরার পথে রাইখালী-বান্দরবান সড়কের ‘সি ও সাইড’ রাস্তা উপর এসে আসামীরা ধর্ষণের চেষ্টা করলে ভিকটিম চলন্ত গাড়ি থেকে লাফ দেয়। এসময় ভিকটিম চোখ, মুখ, পিঠ, কান এবং দুই হাটুতে আঘাতপ্রাপ্ত হয়। পরে বিপরীত দিক থেকে আসা একটি বাসে সম্ভ্রম রক্ষার্থে উঠে পড়ে। এ ঘটনায় বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ (৪)(খ)/৩০ ধারায় বিরুদ্ধে দায়ের করা মামলায় তাদের রাঙামাটি আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা তিনি।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited