নিজস্ব প্রতিবেদক | ০৯:৩২ পিএম, ২০২২-১২-২৭
দেশের প্রতিটি জেলেদের মতো পার্বত্য অঞ্চলের জেলেরাও কার্ডের আওতায় নিয়ে আসা হয়েছে বলে মন্তব্য করেছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পার্বত্য অঞ্চলের সকল শ্রেণীর মানুষের কল্যাণে কাজ করছে আওয়ামীলীগ। শুধু আওয়ামীলীগ কাজ করলে হবে না তার সফলতা আপাদেরকেও দেখাতে হবে। পাহড়ে ভালোবাসা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যদি পৌছায় তাহলে শেখ হাসিনাও পাহাড়ের মানুষকে আরো ভালেবাসা দেবে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটিতে মৎস্যজীবি লীগের ত্রি-বার্ষিকী কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ সায়ীদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবিলীগের কার্যকরী সভাপতি মোঃ সাইফুল আলম মানিক, মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ লায়ন শেখ আজগর নস্কর, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্যখাতে অভূতপূর্ব উন্নয়ন এবং প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করেছেন। যা কাপ্তাই হ্রদে ৩ মাস মাছ মারা বন্ধকালীন সময়ে মৎস্যজীবিদের দেয়া হচ্ছে। তাই দলের দুঃসময়ের ত্যাগী নেতৃবৃন্দদের দিয়ে এই সংগঠন গোছাতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য মৎস্যজীবী লীগের গতিশীল নেতৃত্বের মধ্যদিয়ে দলকে চাঙ্গা করে আওয়ামীলীগকে শক্তিশালী করতে হবে।
এর আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়ানোর মধ্যদিয়ে সম্মেলনের সূচনা করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited