নিজস্ব প্রতিবেদক | ০২:২৫ পিএম, ২০২০-১০-২২
রাঙামাটি শহরের আসামবস্তিতে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করে জনদূর্ভোগ সৃষ্টির পাশাপাশি মিথ্যা তথ্য উপস্থাপন করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ব্রাক্ষ্মণ টিলা এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে রাঙামাটি শহরের আসামবস্তিস্থ ব্রাক্ষ্মণ টিলায় স্থানীয় এলাকাবাসীর আয়োজনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্থানীয় বাসিন্দা মোঃ কাউছার। এসময় স্থানীয় এলাকাবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন, সুমন চাকমা, শাহানা বেগম, ফরিদ আহম্মেদ, ইন্দু বালা চাকমা, নাহিদা আক্তার, স্বর্ণা গুপ্ত, আনোয়ার হোসেন, মৌসুমী দে, নুরুল নাহারসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত একমাস আগে মোঃ আলী জিন্নাহ ও তার পরিবার রাতারাতি পাকা দেয়াল নির্মাণ করে সেখানে লোহার গেইট দিয়ে জনসাধারণের চলাচলের রাস্তাটি বন্ধ করে দেয়। আর এই বিষয়ে এলাকাবাসী আপত্তি জানালে স্থানীয় জনপ্রতিনিধি বিষয়টি সমাধানে বৈঠকে বসলেও মোঃ আলী জিন্নাহ ও তার পরিবার বৈঠকে জনপ্রতিনিধিদের সামনে অশোভন আচরণ করায় তারা সকলেই চলে যায়।
এই ঘটনার পর হতে মোঃ আলী জিন্নাহের নেতৃত্বে স্থানীয় এলাকাবাসীদের হামলা, মামলা দিয়ে হয়রানী করে চলেছে। এই আলী জিন্নাহ একজন নিয়মিত মাদকসেবী উল্লেখ করে সংবাদ সম্মেলনে আলী জিন্নাহ ও তার পরিবারের নানা রকম সমাজ বিরোধী কর্মকান্ড ও স্থানীয় এলাকাবাসীদের হামলা-মামলাসহ জনসাধারণের চলাচলের রাস্তাটি দখলমুক্ত করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয় এলাকাবাসী।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited