নিজস্ব প্রতিবেদক | ০৪:০৬ পিএম, ২০২৩-০১-০৪
“শান্তি-সম্প্রীতি-উন্নয়ন" এ মূলমন্ত্রকে ধারণ করে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় বিলাইছড়ির দূর্গম পার্বত্য এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বিলাইছড়ি সেনা জোন।
আজ বুধবার ০৪ জানুয়ারি বিলাইছড়ি উপজেলার ১নং বিলাইছড়ি ইউনিয়ন এর বাঙ্গালকাটা এলাকায় ১০০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন বিলাইছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আহসান হাবিব রাজীব, পিপিএম, পিএসসি।
বিলাইছড়ি সেনা জোনের এই উদ্যোগে এলাকার হতদরিদ্র মানুষ খুবই আনন্দিত। তাদের কষ্ট অনেকাংশে লাঘব হয়েছে। তারা যেন স্বস্থির স্বাদ ফিরে পেয়েছে। বিলাইছড়ি সেনা জোনের এসকল মহতী উদ্যোগ এলাকার মানুষ শ্রদ্ধাভরে স্মরণ করছে। দূর্গম পাহাড়ী এলকায় সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগীতায় এলাকার জনগণ অত্যন্ত খুশি এবং তারা সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে বিলাইছড়ি জোন এর পক্ষ হতে বলা হয় “বিলাইছড়ি জোন তার সর্বোচ্চ প্রচেষ্ঠা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষে কাজ করতে এবং দূর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে বিলাইছড়ি জোন পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর। ভবিষ্যতে বিলাইছড়ি জোনের এধরণের কার্যক্রম অব্যহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়”।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited