নিজস্ব প্রতিবেদক | ০৮:৫৫ পিএম, ২০২০-১০-২২
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আপদকালীন খাত থেকে রাঙ্গামাটি জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে অর্থের চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২২অক্টোবর) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে এককালীন এই অর্থের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এওস্ময় তিনি বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নে সরকার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি অনুদানপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের লেখাপড়ার পাশাপাশি ছাত্র ছাত্রীদের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকান্ডে সম্পৃক্ত করার জন্য আহ্বান জানান।
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, জনসংযোগ কর্মকর্তা অরুনেন্দু ত্রিপুরা, হিসাব ও নিরীক্ষা কর্মকর্তা মোঃ খোরশেদুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
সভায় রাঙ্গামাটি জেলার ১২টি শিক্ষা প্রতিষ্ঠান এবং দুজন অসুস্থ ব্যক্তির চিকিৎসার ব্যয় বাবদ সর্বমোট ১০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited