নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৩ পিএম, ২০২৩-০১-০৮
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেছেন, চিকিৎসা সেবা থেকে নানামুখি পদক্ষেপ গ্রহন করেছে। রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে শয্যা সংখ্যা বৃদ্ধিসহ আরো আধুনিকায়তনের কাজ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক ইচ্ছায় রাঙ্গামাটিতে মেডিকেল কলেজ স্থাপন করা হয়েছে। পাশাপাশি রাঙামাটির সুধীজনদের প্রচেষ্ঠায় প্রতিষ্ঠিত রাঙ্গাামাটি ডায়াবেটিক হাসপাতালের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহায়তা করে যাবে।
তিনি শনিবার (৭ জানুয়ারী) সকালে রাঙ্গামাটি ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২৩ইং এ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
রাঙ্গামাটি ডায়াবেটিক সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন সভাপতি চিং কিউ রোয়াজা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির আজীবন সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমিতির প্রাক্তন সভাপতি ও উপদেষ্ঠা কাজী নজরুল ইসলাম, উপদেষ্টা এ কে এম মকছুদ আহমেদ, মিজানুর রহমান, বেলায়েত হোসেন ভুঁইয়া, সমিতির সাধারণ সম্পাদক ডাঃ পরেশ খীসা, আবদুল মতিন, জাহিদ আক্তার, উসাং মং, মোঃ ইউসুফ, মোঃ হানিফ, মনিরুজ্জামান মহসিন রানা, এডভোকেট মামুনর রশিদমোঃ কামাল উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, আলী বাবর, মোঃ লোকমান হাকিম হিরাসহ সমিতির সদস্য, আজীবন সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে দ্বিতীয় অধিবেশন পরিচালনা করেন, নির্বাচন কমিশনার কাজী নজরুল ইসলাম, সহকারী কমিশনার এ কে এম মকছুদ আহমেদ ও মিজানুর রহমান।
সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে চিং কিউ রোয়াজাকে সভাপতি ও ডাঃ পরেশ খীসাকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited