নিজস্ব প্রতিবেদক | ০২:১৩ পিএম, ২০২৩-০১-১২
নানিয়ারচর সেতুটি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সেতু নামে নামকরণ করার জন্য পার্বত্য বাসী দীর্ঘদিন ধরে দাবী জানিয়ে আসছিলো। কিন্তু সাধারণ পার্বত্য বাসীর দাবীকে পাশ কাটিয়ে সেতুটি চুনিলাল দেওয়ান এর নামে সেতুটি নামকরণ করে সরকার প্রজ্ঞাপন জারি করে । এতে পার্বত্য এলাকার সাধারণ জনগন খুবই মর্মাহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যলয়ের সামনে রাঙামাটির নানিয়ারচর উপজেলার সেতুটি বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ এর নামে নামকরণ করার দাবিতে
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা শাখার ডাকা মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
এতে বক্তারা বলেন, মুন্সি আব্দুর রউফ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক খেতাব “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাঁদের অন্যতম।
মুক্তিযুদ্ধের সময়ে তিনি নিয়মিত পদাতিক সৈন্য হিসেবে কর্মরত ছিলেন। নানিয়ারচর উপজেলার বুড়িঘাট গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে ১৯৭১ সালের ৮ এপ্রিল (মতান্তরে ২০ এপ্রিল) তিনি মর্টার শেলের আঘাতে শহীদ হন। তাঁকে রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে একটি টিলার ওপর সমাহিত করা হয়।
যে নানিয়ারচরের মাটিতে এই বীরশ্রেষ্ঠ শায়িত রয়েছেন সেই মাটির উপরে একটি সেতুর নামকরণ করা হচ্ছে অন্য নামে যা আমরা রাঙামাটিবাসী তথা পার্বত্যবাসী মেনে নিতে পারছি না।
মানববন্ধনে নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সহ-সভাপতি কাজী জালোয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান, মহাসচিব আলমগীর কবির, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, জেলা কমিটির প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি মো: হাবীব আজম, ছাত্র নেতা শহীদুল ইসলাম, পারভেজ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা, সরকারের কাছে মুক্তিযোদ্ধার প্রতি সম্মানের মূল্যায়ন করে উক্ত প্রজ্ঞাপনটি বাতিলসহ নানিয়ারচর সেতুটির নাম পূনরায় বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ সেতু নামে নামকরণ করার দাবী জানান বক্তারা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited