নিজস্ব প্রতিবেদক | ০৩:৪০ পিএম, ২০২৩-০১-১৫
রাঙামাটি রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়ন এর অন্তর্গত ধনপাতা বাজার হতে অবৈধ অস্ত্র ও অন্যান্য সরঞ্জামাদিসহ জেএসএস (মূল) এর সন্ত্রাসী আটক করা হয়েছে।
আজ রোববার ১৫ জানুয়ারি দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রিজিয়নের ১০ আর ই ব্যাটালিয়ন এর দায়িত্বপূর্ণ এলাকা ধনপাতা বাজার, রাঙামাটি সদর, রাঙামাটি এ বিশেষ অভিযান পরিচালনা করে ভাগ্যধন চাকমা (৪৫) নামক সন্ত্রাসীকে ১x দেশীয় রাইফেল, ৫x মোবাইল ফোন, ৫x সিম কার্ড, ৫x চাঁদা সংগ্রহের রেজিস্টার এবং নগদ ১,৩৭,০০০/- টাকাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি জেএসএস (মূল) দলের সশস্ত্র চাঁদা সংগ্রহকারী সন্ত্রাসী। আটককৃত সন্ত্রাসী, অস্ত্র এবং অন্যান্য সরঞ্জামাদি কোতয়ালি থানা পুলিশ, রাঙামাটি সদর, রাঙামাটিতে হস্তান্তর করা হয়েছে। এই অভিযান পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃংখলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited