গোলামুর রহমান-লংগদু | ০২:০৩ পিএম, ২০২৩-০১-২৩
রাঙামাটির লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সহায়তা প্রদান করেছে লংগদু উপজেলা বিএনপি।
সোমবার( ২৩ জানুয়ারি) সকাল ১১টার সময় লংগদু উপজেলা শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন এর সভাপতিত্বে বাইট্টাপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সহায়তা প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দিপেন তালুকদার।
এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবু নাছির,জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুরনবী,জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়েম, নানিয়াচর উপজেলা বিএনপির সভাপতি নুরুজ্জামান, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক দেবমতি চাকমা সহ উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
এসময় অগ্নিকাণ্ডে সর্বমোট ৩১ জন ক্ষতিগ্রস্তদের মাঝে জন প্রতি ১০ কেজি চাল, ১ কেজি ডাল,১ কেজি চিনি,১ লিটার তৈল,২ কেজি আলু,১ কেজি লবণ,১ কেজি আটা,২ কেজি পিঁয়াজ, বিতরণ করা হয়।
উল্লেখ্য গত ২১জানুয়ারি সন্ধ্যা ৫ টার সময় অনাকাঙ্ক্ষিত অগ্নিসংযোগে লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারে ৩১টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ ধারণা করা হচ্ছে প্রায় ৩কোটি টাকা। তারই প্রেক্ষিতে উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited