নিজস্ব প্রতিবেদক | ০২:৩০ পিএম, ২০২৩-০১-২৩
নানিয়ারচর জোন কর্তৃক দূর্গম এলাকায় স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ রোববার সকালে নানিয়ারচর জোন কর্তৃক দূর্গম এলাকা জুরাপ্পাপাড়ায় অবস্থিত আলোকিত তৈন্য পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণের পাশাপাশি এলাকার গরীব অসহায় ও দুঃস্থ জনসাধারণের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে নানিয়ারচর জোন।
এসময় নানিয়ারচর জোনের জোন কমান্ডার, লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন, পিএসসি উক্ত স্কুলের সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (স্কুল ব্যাগ, খাতা-কলম এবং পেন্সিল) বিতরণের পাশাপাশি সকল শিক্ষক-শিক্ষিকা, মেম্বার, হেডম্যান এবং কারবারীদের সাথে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের মাঝে টিফিন বিতরণ করেন। নানিয়ারচর জোন কর্তৃক পরিচালিত এই মানবিক কর্মকান্ড স্থানীয় জনসাধারণের নিকট অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা অর্জন করছে। নানিয়ারচর জোন তথা বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে স্কুল ছাত্র-ছাত্রী এবং জনসাধারনের জীবনযাত্রার মান উন্নয়নে সর্বদা নিরলসভাবে কাজ করে যাচ্ছে ও ভবিষ্যতেও করবে বলে মন্তব্য করেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited