আইয়ুব চৌধুরী | ১০:৫২ পিএম, ২০২৩-০১-৩১
কথায় আছে, রাখে আল্লাহ মারে কে? তেমনি রাঙ্গামাটি রাজস্থলী বাঙালহালিযা সড়কের বাঙালহালিয়া বাজার উত্তর পার্শ্বে নির্মিত ব্রীজ এর পার্শ্বে অতিরিক্ত বাঁশ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলেও বেঁচে যায় চালক, হেলপার সহ ভাংঙ্গারি দোকানের দুইজন । এমনকি তারা কোন আঘাতও পায়নি!
৩১ জানুয়ারী মঙ্গলবার রাত ৯টায় এই দুর্ঘটনা ঘটে। দূর্ঘনায় প্রাথমিক ভাবে চারটি ভ্যান ও ভাংঙ্গারি পরিমাপের একটি ডিজিটাল মিটার, দোকান ঘর ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া যায়। রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া অতিরিক্ত বাঁশ ভর্তি করে বাঁশ বোঝাই ট্রাক টি বাঙালহালিয়া ৩ নং ইউনিয়নের বাঙালহালিয়া বাজারের উত্তরে নির্মানাদীন ব্রীজ এর পার্শ্বে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে ।
এতে সড়কে যান চলাচল সাময়িক বন্ধ থাকে। বাঁশ বোঝাই ট্রাক টি উঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। ইতিপূর্বে কয়েকবার পাথর বোঝাই, ইট বোঝাই ট্রাক সড়কে দুর্ঘটনায় পড়ে যানজট সৃষ্টি করে। ফলে তাদের বেগতিক গাড়ী চলাচলে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের মেম্বার শিমুল দাশ বলেন, অতিরিক্ত বাঁশ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায় ভাগ্যক্রমে চালক ও হেলপার এবং দোকানে থাকা দুইজন বেঁচে যায়। ট্রাক টি স্থানীয়দের সহায়তায় সরানোর ব্যবস্থা করা হচ্ছে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited