নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৬ পিএম, ২০২৩-০২-০৪
রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায় ট্রাকেরধাক্কায় মোটরসাইকেলের আরোহী নেন্সি চাকমা (১৮) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ৪ নম্বর ঘিলাছড়ি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হাজাছড়ি পূর্বপাড়া এলাকায় (রাঙামাটি-নানিয়ারচর সড়কে) এ দুর্ঘটনা ঘটে।
নিহত নেন্সি জেলার বাঘাইছড়ি উপজেলার
করেঙ্গাতলীর ইউনিয়নের সি-ব্লক গ্রামের জ্যোতিময় চাকমার মেয়ে। তিনি রাঙ্গামাটি সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা গেছে, নেন্সি সকালে নিজ বাড়ি থেকে তার চাচাতো বড় ভাই দীপেন দেওয়ানের সঙ্গে
মোটরসাইকেল যোগে রাঙ্গামাটি যাচ্ছিলেন। পথে মোটরসাইকেলটি ঘিলাছড়ির হাজাছড়ি এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা নানিয়ারচরগামী পাথর ভর্তি ট্রাকের তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে নেন্সি
ও দীপেন আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নেন্সিকেকে মৃত ঘোষণা করেন।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি সদর হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্তের পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited