কাপ্তাই প্রতিনিধি | ০৫:২৫ পিএম, ২০২৩-০২-০৮
২০২২ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই এর পরীক্ষার্থীরা।
সর্বমোট ১৫১ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ পাশ তো রয়েছে, সেইসাথে ৯৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।
প্রকাশিত এইচএসসির ফলাফলে বিজ্ঞান বিভাগে ৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে শতভাগ জিপিএ-৫ পেয়ে বিজ্ঞান বিভাগের ফলাফলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে প্রথম স্থান অর্জন করেছে। প্রতিষ্ঠানটির ৪৬ জন ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষার্থীর মধ্যে ৮ জন এবং মানবিক বিভাগের ২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন জিপিএ-৫ অর্জন করেছে।
এছাড়া ফলাফল বিবেচনায় প্রতিবারের মতো এবারও প্রতিষ্ঠানটি তিন পার্বত্য জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম এ ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, মাত্র ৩৮ জন জিপিএ-৫ নিয়ে যাত্রা শুরু করা নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই এখন ৯৫ তে পৌঁছেছে। আগামীতে এ সংখ্যাকে আমরা আরো উপরে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করছি।
কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ কমান্ডার মাহবুব আহমদ শাহজালাল বলেন, শিক্ষার্থীদের এ ফলাফলে আমরা অত্যন্ত আনন্দিত। এ কৃতিত্বে আমি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই এর গভর্নিং বডির চেয়ারম্যান, সকল শিক্ষার্থী, অভিভাবক ও সর্বোপরি শিক্ষকদের অভিনন্দন জানাচ্ছি। আমরা আগামীতেও এই ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার সর্বাত্মক চেষ্টা করবো।
বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের অধিনায়ক ও প্রতিষ্ঠানটির গভর্নিং বডির চেয়ারম্যান ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী মাননীয় নৌবাহিনী প্রধান এবং কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের সার্বিক দিকনির্দেশনার পাশাপাশি সকল শিক্ষক ও শিক্ষার্থীর অক্লান্ত পরিশ্রম এবং সর্বোপরি অভিভাবকদের সর্বাত্মক প্রচেষ্টার ফলে এমন ঈর্ষণীয় ফলাফল অর্জিত হওয়ায় সকলকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়েছেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited