আইয়ুব চৌধুরী | ০৬:৫০ পিএম, ২০২৩-০২-২২
রাত ১২.০১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এর মধ্য দিয়ে রাঙামাটির রাজস্থলীতে শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করলেন সকল ভাষা শহীদদের। উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা, শিক্ষক সহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন রাজস্থলী প্রেস ক্লাবের পক্ষ হতে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করা হয়।
এইসময় রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উবাচ মারমা,রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ, পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানার ওসি জাকির হোসেন, ওসি তদন্ত শামসু উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ওপরিবার পরিকল্পনা ডা, রুইহলাঅংমারমা, সহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে দিবসটি উপলক্ষে ২১ ফেব্রুয়ারী সকাল ১১ টায় রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ
মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ এর সভাপতিত্বে সহকারি তথ্য অফিসার তপু মারমার সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, রির্সোস অফিসার শাহালম ,রাজস্থলী থানার ওসি জাকির হোসেন, থানার ওসি ( তদন্ত) সামশুল আলম, ডাঃ রুইহলাঅং মারমা,পূর্বকোণ রাজস্থলী প্রতিনিধি আজগর আলী খান প্রমূখ।
আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষাথীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited