মাহাদি বিন সুলতান | ০৩:৩৩ পিএম, ২০২০-১০-২৬
নানিয়ারচর উপজেলার দুর্গম ও প্রত্যন্ত ৩নং ইউনিয়নের বুড়িঘাটবাসীর দীর্ঘ ৩৯ বছরের দাবী পূরণ হচ্ছে, অত্র এলাকাবাসী পেতে যাচ্ছে বিদ্যুৎ সরবরাহ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থানীয় সাংসদ দীপংকর তালুকদার এই প্রত্যন্ত এলাকাজুড়ে বিদ্যুৎ সরবরাহের আশ্বাস দেন। তারই ধারাবাহিতায় এবং সংশ্লিষ্ট মহলের আন্তরিক প্রচেষ্টায় এবার বিদ্যুৎ সেবা পেতে যাচ্ছে অত্র এলাকার প্রায় ৫ হাজার পরিবার।
স্থানীয় সুত্রে জানা যায়, এই এলাকায় স্কুল, মাদরাসা, সেনা ক্যাম্প, স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। আধুনিকায়নের যুগে বিদ্যুতের অভাবে পিছিয়ে ছিল এই এলাকার জনগণ। তবে এবার ঘুচবে সেই বিদ্যুৎবিহীন কালো আঁধার।
এবিষয়ে রাঙামাটি বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া জানান, "তিনটি পার্বত্য জেলায় বিদ্যুৎ বিতরণ উন্নয়ন প্রকল্পের আওতায় আমরা বিভিন্ন এলাকায় বিদ্যুতের লাইন স্থাপনে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিতায় নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ড এলাকায় বিদ্যুতের লাইন স্থাপন করছি। লাইন স্থাপন শেষ হলে পরবর্তিতে সংযোগ স্থাপন করা হবে। ফলে প্রায় ৫ হাজার পরিবার বিদ্যুৎ সেবার আওতায় আসবে।"
দীর্ঘদিন পরে বিদ্যুৎ পাচ্ছেন দেখে খুশিতে আত্মহারা হয়ে স্থানীয় ৬নং ওয়ার্ডের বাসিন্দা নুরুল হক জানান, "আমাদের প্রাণের দাবী আজ পূরণ হতে যাচ্ছে। বিদ্যুতের অভাবে আমরা অনেক পিছিয়ে ছিলাম এতদিন।"
এই বিষয়ে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও ৬নং ওয়ার্ড স্থানীয় বাসিন্দা আব্দুল ওয়াহাব হাওলাদার বলেন, "বৃহত্তর বুড়িঘাট এলাকাবাসীর দীর্ঘ ৩৯ বছরের দাবীর আলোকে জননেতা দীপংকর তালুকদার এমপির একান্ত প্রচেষ্টায় আজ বুড়িঘাট এলাকায় বিদ্যুতায়নের কাজ শুরু হলো।"
তিনি আরও জানান, বৃহত্তর বুড়িঘাট এলাকাবাসীর পক্ষ হতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দীপংকর তালুকদার (এমপি)কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং অত্র এলাকায় বিদ্যুতায়নের জন্য যারা নীরবে নিরলসভাবে শ্রম দিয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited