আইয়ুব চৌধুরী | ০১:৫৪ পিএম, ২০২৩-০৩-০৫
রাঙামাটি রাজস্থলী উপজেলা ১ নং ঘিলাছড়ি ইউনিয়নে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব বিষয় নিয়ে কমিউনিটি ডায়ালগ রাজস্থলী উপজেলা সমাজ সেবা বিভাগের উদ্যােগে অনুষ্ঠিত হয়।
রবিবার (৫ মার্চ) সকালে ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের মিলনায়তনে সমাজকর্মীদের নিয়ে শিশুদের কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠানে সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব সম্পর্কে ১নং ঘিলাছড়ি ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে শিশু সুরক্ষার উপর আলোচনা করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে উপজেলা সমাজ সেবা বিভাগের অফিস সহকারি মুরশিকুর রহমানের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান। সভায় বক্তারা বলেন, কমিউনিটি ডায়ালগ এর সমাজকর্ম এবং শিশু সুরক্ষায় সমাজকর্মীদের গুরুত্ব সম্পর্কে ইউনিয়ন পর্যায়ে সমাজকর্মীদের মধ্যে শিশুদের অধিকার সম্পর্কে আলোচনা করেন। তিনি বলেন, কিশোর ও তরুণ প্রজন্ম স্বাস্থ্য বিষয়ে যাতে খোলামেলা কথা বলতে পারে,সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং জনমত গড়ে তোলার মাধ্যমে এমন একটা অনুকূল পরিবেশ তৈরি করতে হবে, যাতে করে আমরা সমাজের অবহেলিত মানুষের পাশে থেকে সবসময় কাজ করে যেতে পারি।
এ কর্মশালায় সভাপতিত্ব করেন ১নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা। এ সময় অন্যানের উপস্থিত ছিলেন, জয়নুল তালুকদার, উদয় তনচংগ্যা,ভূবন তনচংগ্যা, সাংবাদিক হাবীবুল্লাহ মেজবা ও সমাজ সেবা বিভাগের ফিল্ড সুপারভাইজার লিসা চাকমা প্রমূখ।
এ সময় ইউপি সদস্য ও সদস্যা ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং সমাজ সেবা বিভাগের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited