নিজস্ব প্রতিবেদক | ০৫:০৭ পিএম, ২০২৩-০৩-০৭
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ উপলক্ষ্যে পার্বত্য রাঙামাটি জেলার কাউখালী উপজেলায় শিশু কিশোরদের নিয়ে "জয় বাংলা" শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকালে কাউখালী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কাউখালী উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার অর্ধ শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেছে।
১৯৬৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আহুত এক ছাত্র সভায় তৎকালীন জিন্নাহ হলের ছাত্র আফতাব আহমেদ সর্বপ্রথম জয় বাংলা বলেন। এরপর ১৯৭০ সালের জানুয়ারি মাসে পল্টনে আওয়ামী লীগের এক জনসভার মঞ্চের ব্যানারে জয় বাংলা লেখা ছিলো। সে সময় মঞ্চে উঠে সিরাজুল আলম খান কয়েকবার জয় বাংলা বলেন। এভাবে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সময় ছাত্ররা এটি ব্যবহার করতে থাকে। ১৯৭০ সালের ৭ জুন এক জনসভায় বঙ্গবন্ধু সর্বপ্রথম এটি ব্যবহার করেন। তিনি জয় বাংলা বলে বক্তব্য শেষ করেন।
২রা মার্চ ২০২২ বুধবার মন্ত্রীপরিষদ বিভাগ জয় বাংলাকে জাতীয় স্লোগান করে প্রজ্ঞাপন জারি করেছে।
উচ্চ আদালতের নির্দেশনার প্রেক্ষিতে সম্প্রতি 'জয় বাংলা' কে জাতীয় স্লোগান হিসেবে ঘোষণার নীতিগত সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারো Jibon"জীবন" আয়োজন করেছে ‘জয় বাংলা’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এবছর রাঙামাটি পার্বত্য জেলার কাউখালী উপজেলায় "জয় বাংলা" শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শিশু-কিশোরদের রঙে সজীব হয়ে উঠেছে জয় বাংলার সেই ঐতিহাসিক উচ্চারণ।
প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলো জীবন কাউখালী চ্যাপটার। সকাল ১১ ঘটিকা থেকে কাউখালী কেন্দ্রিয় শহিদ মিনার প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার ফলাফল ১৭ মার্চ সংগঠনের পক্ষ থেকে ঘোষণা করা হবে। এছাড়াও ২৬শে মার্চ বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবন এর প্রতিষ্ঠাতা সাজিদ-বিন-জাহিদ (মিকি), দুর্যোগ ও ত্রাণ বিষয়ক মোহাম্মদ মনির গাজী, কার্যকরী সদস্য জেবিন ইকবাল অর্পা, নাজমা আক্তার, মীম হক সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এসময় জীবন ইয়ুথ ফাউন্ডেশনের কাউখালী চ্যাপটারের সমন্বয়ক নুরুল হুদা নাহিদ, দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন সরকার, সাংগঠনিক সম্পাদক উমং সাইন মারমা, কার্যকরী সদস্য বিবি কুলসুমা, সেজুতি চাকমা, উম্মে হাবিবা ও অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited