নিজস্ব প্রতিবেদক | ১০:০৪ পিএম, ২০২৩-০৩-১২
দীর্ঘ ৭ পর রাঙ্গামাটিতে পর্দা উঠলো রাঙ্গামাটি জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের। ২০১৫ সালের পর আবারো শুরু হলো এই টুর্নামেন্টের। উদ্বোধনী খেলায় কাউখালী উপজেলা বনাম জুরাছড়ি উপজেলা ফুটবল দলের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হলো এই টুর্ণামেন্ট। রবিবার (১২ মার্চ) বিকাল ৩টায় রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্যদিয়ে টুর্নামেন্ট উদ্বোধন করেন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
এ সময় রাঙ্গামাটি পুলিশ সুপার ও ফুটবল উপ কমিটির আহবায়ক মীর তৌহিদের সভাপতিত্বে আনুষ্ঠান মঞ্চে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস, অতিরিক্ত পুলিশ সুপার মো: জাহিদুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ্যাড. মামুনুর রশিদ, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরীয়া।
প্রধান অতিথির উদ্বোধনী ভাষনে মোহাম্মদ মিজানুর রহমান বলেন, খেলাধুলা আয়োজনের মধ্যদিয়ে বার্তা দিতে চাই তরুন প্রজন্ম যাতে খেলা প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। প্রধানমন্ত্রীরও নির্দেশনা আছে নিয়মিত খেলাধুলার আয়োজন করার। খেলাধুলা শরীর ও মন যেমন ভাল রাখে, তেমনি একটি সুস্থ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শুধু বরুন নয়, রাঙ্গামাটি থেকে আরো খেলোয়াড় জাতীয় দলে খেলবে বলে প্রত্যাশা করেন তিনি।
সভাপতির ভাষনে পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, প্রত্যন্ত এলাকা থেকে খেলোয়াড় তুলে আনার জন্য নিয়মিত টুর্ণামেন্টের পাশাপাশি প্রশিক্ষণ ক্যাম্পেরও আয়োজন করা হবে। একই সাথে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের ব্যায় নির্বাহের জন্য স্থানীয় প্রতিষ্ঠান ছাড়াও বাহিরের প্রতিষ্ঠানের সহযোগীতা চাওয়া হবে।
এবারের টুর্নামেন্টে জেলার ১০টি উপজেলার ফুটবল দল অংশগ্রহণ করেছে। সর্বশেষ ১০ বছর আগে ২০১৩ সালে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছিলো।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited