নিজস্ব প্রতিবেদক | ০১:২০ পিএম, ২০২৩-০৩-১৫
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২৩ উপলক্ষে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার উদ্যোগে শিশু কিশোরদের নিয়ে দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম ধাপে সংগীত ও চিত্রাংকন উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে সংগীত ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা অংসুই প্রু চৌধুরী।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক দেবাশীষ পালিত রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত সংগীত ও চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, জেলা যুবলীগের সহ সভাপতি আশীষ কুমার চাকমা নব, মো: আবু তৈয়ব, জেলা স্বেচ্ছােসবকলীগের সাংগঠনিক সম্পাদক মো: ফজলুল করিম, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙ্গামাটি জেলার সাধারন সম্পাদক মো: শাহ এমরান রোকন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা, সহ সভাপতি মো: সাইফুল আলম রাশেদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারন সম্পাদক তপু দেওয়ানজী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী বলেন,, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ এবং বাংলাদেশের ইতিহাস মানেই বঙ্গবন্ধু শেখ মুজিব, তাই নতুন প্রজন্মের কাছে দেশের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে।
তিনি বলেন, ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্ব- পরিবারে হত্যার মধ্য দিয়ে বিএনপি- জামাতসহ স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের ইতিহাসকে বারবার বিকৃতি করেছে।
স্বাধীনতা বিরোধীরা যাতে বাংলাদেশের ইতিহাসকে আর বিকৃত করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহবান জানান তিনি।
প্রতিযোগিতায় জেলার প্রায় ৩ শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited