নিজস্ব প্রতিবেদক | ০৬:৩০ পিএম, ২০২৩-০৩-১৫
রাঙামাটি জাতীয় পার্টি রাঙামাটি জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে রাঙামাটি জাতীয় পার্টির সকল অঙ্গসংগঠনের উদ্যোগে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ।
এতে প্রদান অতিথি ছিলেন, জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির মহাসচিব সাবেক সংসদ সদস্য মুজিবুল হক চুন্নু।
সম্মেলনে জাতীয় পার্টি রাঙামাটি জেলা কমিটির সভাপতি মো. হারুনুর রশীদ মাতাব্বর এর সভাপতিত্বে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য , চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব সোলায়মান আলম শেঠ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য চট্টগ্রাম বিভাগের কেন্দ্রীয় কমিটি ও অতিরিক্ত মহাসচিব মো. রেজাউল ইসলাম ভূঁইঞা,জাতীয় পার্টির চেয়ারম্যান এর উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন সহ জেলার ১০উপজেলা অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সম্মেলনের সঞ্চালনা করেন জাতীয় পার্টি রাঙামাটি জেলা শাখার সাধারন সম্পাদক প্রজেশ চাকমা।
এতে প্রধান অতিথি বলেন, জাতীয় পার্টি কারো সাথে চুক্তি করে জোট করেনি। কারো সাথে আমাদের চিরদিন জোটে থাকতে হবে কথা নেই। তিনি সরকারের মন্ত্রী পরিষদের সমালোচনা করে বলেন, সরকারের মন্ত্রীরা কে কি বলে তারা নিজেরাই জানেন না। তাদের কথা আর কাজের কোন মিল নেই। তিনি আরো বলেন, আওয়ামীলীগের লোকজন বেহেশতে আছে কিন্তু সাধারণ জনগণ সুখে নেই। আওয়ামীলীগ বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য খেলছে। জনগণের ভাগ্যের জন্য কেউ খেলছে না। আওয়ামীলীগ ক্ষমতায় থাকার জন্য খেলছে আর বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য খেলছে। দেশের ৫ কোটি মানুষ বেকারতা নিয়ে সরকারের কোন পরিকল্পনা নেই। ১০ বছরে চার লক্ষ কোটি টাকা বিদেশ পাচার হয়েছে। নির্বিচারে লুটপাট দূর্নীতি চলছে। বিদেশে একের পর এক বেগম পাড়া হচ্ছে। এসব থেকে মুক্তি পেতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে বলে তিনি মন্তব্য করেন।
সম্মেলন শুরুতে জাতীয় পতেকা ও দলীয় পতেকা উত্তোলন করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited