নিজস্ব প্রতিবেদক | ১২:০৬ এএম, ২০২০-১০-২৮
করোনা পরিস্থিতি মোকাবেলায় “আর নয় করোনা ভয়, থাকবো সচেতন করবো জয়” এই শ্লোগানে রাঙামাটির অন্যতম সামাজিক সংগঠন “প্রিয় রাঙামাটি” জনসচেতনতায় বিভিন্ন কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাঙামাটি পার্কের সম্মুখে উক্ত কর্মসূচী পালিত হয়।
এসময় বিভিন্ন সচেতনতামূলক প্লে-কার্ড হাতে “প্রিয় রাঙামাটি” এর স্বেচ্ছাসেবীরা সর্বস্তরের জনসাধারণকে সচেতন করেন এবং পার্কে ঘুরতে আসা সকল বয়সী মানুষদের মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত জীবাণুমুক্ত করেন। ইভেন্ট চলাকালীন সময়ে রাঙামাটির জেলা প্রশাসক মামুনুর রশিদ এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান মহসিন রোমান উপস্থিত হন।
এসময় উপস্থিত অতিথিরা বলেন- এ ধরনের সচেতনতামূলক কর্মসূচী আসলেই সময় উপযোগী। তিনি আরো বলেন এ ধরনের কর্মসূচী অব্যাহত রাখতে “প্রিয় রাঙামাটি” করোনাকালীন সময় হতে সাধারণ গরীব মানুষদের পাশে দাড়িয়ে এসেছে। তাই সংগঠনটি এরূপ কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
উক্ত ইভেন্টের কো-অর্ডিনেটর প্রিয়া হক জানান করোনাকালীন সময়ে মানুষদের একটু অসাবধানতাই সকলকে করোনা ঝুঁকিতে ফেলতে পারে তাই আমরা সকলকে সাবধান এবং সচেতন করার উদ্দেশ্যে এই কর্মসূচী হাতে নিয়েছি। আগামীতেও আমাদের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।
ইভেন্টে কো-অর্ডিনেটর প্রিয়া হক, আজাদুল হক জিসাত, নোবেল মল্লিক এবং আফরা ইবনাত রিয়া’র নেতৃত্বে অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শিকদার, সংগঠনের সদস্যদের মধ্যে ইকবাল আহম্মেদ তালুকদার রিজুয়ান, তাজুল ইসলাম রাজু, আনোয়ার হোসেন কায়সার, সোহেল চাকমা, তানিয়া আক্তার, মায়েচিং মারমা, বিশাল চৌধুরী সানি, পূর্না, বিশ্বজিৎ, স্বাধীন, রিজভী প্রমূখ উপস্থিত ছিলেন।
কর্মসূচী সমাপ্তিকালীন সময়ে সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি ফাতেমা তুজ জোহরা রেশমী বলেন- প্রিয় রাঙামাটি সব সময় মানুষের ভালোর জন্য কাজ করে। আর এই কর্মসূচী অদূর ভবিষতেও চলমান থাকবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited