মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির | ১১:৩৬ এএম, ২০২৩-০৩-২৯
"স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ'র উদ্যোগ ঘরে বসে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সুযোগ" এই প্রতিপাদ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিআরটিএ রাঙামাটির উদ্যোগে একই দিনে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে রাঙামাটি বিআরটিএ কার্যালয়ে আয়োজিত ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহেদুল ইসলাম, ট্রাফিক পরিদর্শক সরওয়ার মোহাম্মদ পারভেজ, বিআরটিএ রাঙামাটি সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী. আতিকুর রহমান, মোটরযান পরিদর্শক কে মো. সাল্লাহ উদ্দিন
এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ সলিম উল্ল্যাহ সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ড্রাইভিং লাইসেন্স প্রার্থীদের একই দিনে পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণের সকল কার্যক্রম রাঙামাটিতে আজ থেকে শুরু হলো। প্রার্থীদের লাইসেন্স পেতে সহজীকরণ লক্ষ্যে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। যাতে কোনো প্রার্থী লাইসেন্স পেতে বারবার বিআরটিএ অফিসে যেতে না হয়। প্রধানমন্ত্রীর ঘোষণায় দুর্নীতিমুক্ত স্মার্ট বাংলাদেশ গড়তে বিআরটিএ বদ্ধপরিকর। সেই লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহণ কতৃপক্ষ (বিআরটিএ) কাজ করছে। এতে করে বিআরটিএর সব কর্মকান্ড দুর্নীতি মুক্ত করা সম্ভব হবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited