নিজস্ব প্রতিবেদক | ০৮:৫০ পিএম, ২০২৩-০৪-০১
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরী চোলাই মদ সহ চাউ খই মারমা (৫৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে। শনিবার (১ এপ্রিল) বিকাল ৪টা ৩৫ মিনিটে কাপ্তাই থানাধীন ব্যাঙছড়ি খেয়াংঘাট থেকে তাকে আটক করা হয়।
এসময় তার সাথে থাকা ২শত ১৭ লিটার চোলাইমদ জব্দ করে পুলিশ। আটককৃত আসামী রাইখালী ইউনিয়নের কারিগর পাড়ার আশিকে মারমার ছেলে। বিষয়টি নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মোঃ জসীম উদ্দীন জানান, থানার এসআই ইমাম উদ্দীন, এএসআই ইসমাইল এর নেতৃত্বে পুলিশ সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে ব্যাঙছড়ি থেকে ২শত ১৭ লিটার চোলাই মদ'সহ চাউ খই মারমাকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিলো বলে তিনি জানান।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান। এইছাড়া পলাতক অজ্ঞাত একজনের নামেও মামলা দায়ের করা হয়েছে। আগামী রবিবার আসামীকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে পুলিশ জানান
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited