আইয়ুব চৌধুরী | ০৬:০২ পিএম, ২০২৩-০৪-১৩
মুসলমানের পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩টি ইউনিয়নে ভিজিএফের চাল ৩ হাজার ৭৯৩টি অসহায়-দুস্থ পরিবার মাঝে বিতরণ করা হয়। বৃহস্পতিবার(১৩এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু হেলাল।
তিনি জানান, পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বরাদ্দকৃত ৩৭৯৩টি কার্ড ইউনিয়ন ভিত্তিক জনসংখ্যা হারে বিভাজন করে তালিকা পাওয়ার পর ইউপি চেয়ারম্যানদেরকে পত্র প্রদানের মাধ্যমে চাল গুলো বিতরণের নির্দেশ প্রদান করা হয়।
এরই প্রেক্ষিতে ০৩টি ইউনিয়নের এর মধ্যে ঘিলাছড়ি ইউনিয়নে ১হাজার ১শটি ,গাইন্দ্যা ইউনিয়নে ১২০০ টি ও বাঙালহালিয়া ইউনিয়নে ১৪৯৩ পরিবার ভিজিএফের বিশেষ এই খাদ্যশস্য নিয়োগ কৃত ট্যাক অফিসারের উপস্থিতিতে বিতরণ করা হয়েছে।
তিনি আরও জানান, ভিজিএফ বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতি দরিদ্র ব্যক্তি বা পরিবারকে ট্যাক অফিসারের উপস্থিতি এ সহায়তা প্রদান করা হচ্ছে । তারমধ্যে কার্ড-প্রতি ১০ কেজি চাল।
এ ব্যাপারে রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ জানান, উপকারভোগীদের তালিকা এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে কোনো অবস্থাতেই একই পরিবারের একাধিক ব্যক্তি ভিজিএফ কার্ড বরাদ্দ না পায়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited