গোলামুর রহমান-লংগদু | ০৫:২১ পিএম, ২০২৩-০৪-১৯
রাঙ্গামাটির লংগদু উপজেলা রাজনগর ব্যাটালিয়ন বিজিবি জোনের উদ্যোগে ৬শতাধিক পরিবারে মাঝে ইফতার সামগ্রী বিতরণ হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে মঙ্গলবার ১৮ এপ্রিল রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর সার্বিক ব্যবস্থাপনায় ব্যাটালিয়ন সদরসহ অধীনস্থ চাইল্যাতলী বিজিবি ক্যাম্প এর দায়িত্বপূর্ণ এলাকার গরীব, দুঃখী, অসহায় এবং দরিদ্র ৬০০ জন জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্ণেল শাহ্ মোঃ শাকিল আলম, এসপিপি এর
নির্দেশনায় রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর সকল অফিসারবৃন্দ উপস্থিত থেকে গরীব ও দুস্থ জনসাধারণের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা এবং রমজানের খুশি সবার মাঝে ভাগাভাগির অংশ হিসেবে এই ইফতার বিতরণ করা হয়। ইফতারের মেন্যু হিসেবে খেজুর, ছোলাভুনা, মুড়ি, পেয়াজু, জিলাপী,জুস, মাংসের তেহেরী এবং ডিমের কোরমা বিতরণ করা হয়।
এই সময়ে রাজনগর বিজিবি জোনের দায়িত্বপূর্ণ এলাকার গরীব দুঃখী জনসাধরণ ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ইফতার সামগ্রী সংগ্রহ করেন। বিজিবি কর্তৃক স্থানীয় গরীব ও দুস্থ জনসাধারণের
মাঝে ইফতার বিতরণের বিষয়টি এলাকায় বিপুল আলোড়ন সৃষ্টি করেছে। একই সাথে স্থানীয় সূধী সমাজ বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited