নিজস্ব প্রতিবেদক | ১১:১৫ পিএম, ২০২৩-০৪-২০
বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ'র ৫২তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বীর শ্রেষ্ঠের সমাধিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এছাড়াও রাঙ্গামাটি শহরের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশন। ১৯৭১সালের ২০এপ্রিল রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলার বুড়িঘাটে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে বীরদর্পে লড়াই করে শহীদ হয়েছিলেন ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ। দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ সরকার মহান মুক্তিযুদ্ধে অসামান্য ও অনবদ্য অবদান রাখায় ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভুষিত করে। ১৯৯৬সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ও মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলামের নির্দেশে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ'র সমাধিস্থল চিহ্নিত করা হয়।
বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ফাউন্ডেশনের উদ্যোক্তা ও পরিচালক ইয়াছিন রানা সোহেল বলেন, দিনটিকে যথাযথভাবে উদযাপনের জন্য বীরশ্রেষ্ঠ ফাউন্ডেশন শিক্ষার্থীদের নিয়ে নানা কর্মসূচী পালন করে থাকে। এবছর রমজানের কারণে বড় কোন আয়োজন করা হয়নি। তবে মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited