কাপ্তাই প্রতিনিধি | ১২:১৬ এএম, ২০২০-১০-৩০
কাপ্তাইয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মো. সেলিম (৩০) ও মো. মুনশী (৩০) নামের দুই ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ই অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় রেশম বাগানস্থ পুলিশের চেকপোষ্ট থেকে তাদের আটক করা হয়। এছাড়া পৃথক অভিযানে সন্ধ্যায় প্রজেক্ট এলাকা থেকে আটক হয় জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোশারফ হোসেন সুমন।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৯ই অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় ইয়াবা সহ ২ জনকে আটক করা হয়। অভিযানে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউপির বারঘোনিয়া এলাকার বাচ্চু মিয়ার ছেলে মো. সেলিমের কাছে ৪পিছ হালকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট ও রাঙ্গুনিয়া উপজেলার হোছনাবাদ ইউপির বালুচর এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মো. মুনশীর কাছ থেকে ৪পিছ গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি মোশারফ হোসেন সুমনকে আটক করা হয়। সে কাপ্তাইয়ের ফুলবাগান এলাকার মো. মিলনের ছেলে। শুক্রবার (৩০ই অক্টোবর) তাদের রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited