নিজস্ব প্রতিবেদক | ০১:৪৪ এএম, ২০২৩-০৫-১৩
রাঙামাটির নানিয়ারচরে উপজেলা আওয়ামী লীগের সভাপতির উপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনায় ছাত্রলীগ-যুবলীগের ৭ নেতার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কজনকে আসামী করে নানিয়ারচর থানায় মামলা দায়ের করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার।
নানিয়ারচর থানায় (বৃহস্পতিবার) ১১ই মে মামলা নং ৩/৯ এ তাকে মারধরের ঘটনায় মো:-শাহিন আলম (৩৫),মো:- নুরজামাল (২৮),মোঃ রুবেল মৃধা (২৫),মো: মহিদুল(৩০),মো:-শহিবুল(৩২),মো:হাফিজুল (২৮),আবু জাফর খাঁ(৫০),আরো ১০-১২ জনকে অজ্ঞাতজনকে আসামী করে মামলা করা হয়েছে হয়েছে।
মামলার এজাহারে তিনি আরো উল্লেখ করেন,এলাকায় বিবিধ বিষয় নিয়ে দীর্ঘদিন যাবত আসামীদের সাথে মতবিরোধ হয়ে আসছে। তাহার পরিপ্রেক্ষিতে গত ৮ ই মে রাতের প্রায় ৯ ঘটিকার সময় নূর হোসেনের চায়ের দোকানে আমামি ও আমার সাক্ষী মো:-কাইয়ুম (৩০) ও ফারুক হাওলাদার (৪৫) বসে চা খাচ্ছিলাম।
এসময় আসামীগন ও আরো অজ্ঞাত (১০-১২) জন মিলে আমাকে দেশীয় অস্ত্র লাঠি সোটা নিয়ে মারধর শুরু করে। এরা সকলেই উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ইলিপন চাকমার অনুসারী বলে দাবি করছেন সভাপতি আব্দুল ওহাব হাওলাদার।
এই বিষয়ে নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা জানান, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকলেই আওয়ামীলীগের মাদার সংগঠনের অনুসারী এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও বাংলাদেশে আওয়ামীলীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর আদর্শ, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী সকলে আওয়ামীলীগের অনুসারী। আমরা সবাই জননেতা জনাব দীপঙ্কর তালুকদারের নেতৃত্বে ঐক্যবদ্ধ,আমার বা ব্যক্তি বলে কোন শব্দ রাজনীতিতে নাই। এটা সম্পূর্ণ একটি সাজানো নাটক।
এবিষয়ে মামলার আসামী মো: সহিবুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগটি ভিত্তিহীন ও মিথ্যা বলে জানিয়ে দেন।তিনি আর বলেন এবিষয়ে তিনি কিছুই জানেন না এবং তাকে মিথ্যাভাবে ফাসানো হইয়েছে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন হালদার জানিয়েছেন, এ ব্যাপারে আইনি কার্যক্রম চলমান রয়েছে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited